‘বন্দুকযুদ্ধে’ নিহত শফিউল পঞ্চগড়ে পুরোহিত হত্যারও আসামি

পঞ্চগড় প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৬, ১২:২০আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১২:২৭

শফিউল আলম ময়মনসিংহের নান্দাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শফিউল আলম ওরফে ডন ওরফে সোহান (২০) পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যা মামলার চার্জশিটভুক্ত ১০ নম্বর আসামি। পঞ্চগড়ের পুলিশ সুপার মো.গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিউলের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার হাট শ্যামগঞ্জ দক্ষিণ দেবীপুর গ্রামে। সে ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

জানা গেছে, মঠ অধ্যক্ষ হত্যাকাণ্ডের পর থেকে শফিউল পলাতক ছিলেন। চলতি বছরের ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় গুলিবিদ্ধ অবস্থায় র‌্যাব তাকে আটক করেছিল।

চার্জশিটের অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি সকালে জেএমবি সদস্য ও চার্জশিটভুক্ত আসামি নজরুল ওরফে হাসান, রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ও শফিউল ইসলাম ওরফে ডন মোটরসাইকেলে করে মঠে আসেন। নজরুল মোটরসাইকেলে বসে ছিল। রাজিবুল ও শফিউল মোটরসাইকেল থেকে নেমে মঠের ভেতরে যায়। রাজিবুল ও শফিউল দুজনই পিস্তল দিয়ে তাকে গুলি করে। পরে যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা নিশ্চিত করে রাজিবুল। এরপর ককটেল ফাটিয়ে মোটরসাইকেলে করে তারা আবার চলে যায়।

উল্লেখ্য,বৃহস্পতিবার (০৪ আগস্ট) ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের ডাঙরি এলাকায় বোমা হামলা ও গুলিবর্ষণ করে জঙ্গি ছিনিয়ে নেওয়ার সময় র‌্যাব-১৪ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শোলাকিয়ায় পুলিশ হত্যা মামলার আসামি শফিউল ওরফে ডন ও আবু মুকাতিল নিহত হয়।

আরও পড়ুন- জঙ্গি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

/এআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের