জঙ্গিবাদের বিরুদ্ধে ঝিনাইদহে ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৬, ১১:২৬আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৩:১৯

ঝিনাইদহে ২৫ কিলোমিটার মহাসড়কজুড়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় সমাজনেতা ও অভিভাবকরা।

ঝিনাইদহে মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

শনিবার সকালে ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারের আহবানে সদর উপজেলার তেঁতুলতলা বাজার থেকে কালীগঞ্জের বারোবাজার পর্যন্ত যশোর-ঝিনাইদহ মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনের বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী, সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

ঝিনাইদহে মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, এ দেশে জঙ্গিবাদের কোন ঠাঁই নেই। দেশের সাম্প্রতিক হত্যাকান্ডের বিচারও দাবী করেন তারা।

শতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, সুধীবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

/এইচকে/

আরও পড়ুন: ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে