টানা বৃষ্টিতে প্লাবিত যশোরের নিম্নাঞ্চল, ফসলের ব্যাপক ক্ষতি

বেনাপোল প্রতিনিধি
১২ আগস্ট ২০১৬, ২১:০০আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২১:০০

তিনদিনের টানা বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আমন ধান, সবজি খেত ও মাছ ভেসে গিয়ে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে আসা পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

যশোরে নিম্নাঞ্চল প্লাবিত উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী জানান, অতি বর্ষণে শার্শার প্রতিটি ছোট-বড় বিল ভেসে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আমন ধান ও মাছের ঘেরসহ শাকসবজি ক্ষেত সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। ডিহি ইউনিয়নের বিপরীতে ভারতের বয়রা, বাজিতপুর হয়ে ডিহির শালকোনা মাঠ ও শিকারপুর এবং ভারতের মেহরানী ও কুরুলিয়া হয়ে ডিহির টেংরালীর পশ্চিম মাঠ ডুবে গেছে।

শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা হীরক কুমার বলেন, গত দুই দিনের অতি বৃষ্টিতে শার্শায় ১ হাজার ৫০০ হেক্টর আমন ফসলের জমি বিনষ্ট হয়েছে। প্রায় ৩০০ হেক্টর আমন ফসল আংশিক নিমজ্জিত হয়েছে। তবে পানি আসতে থাকলে আমন ফসলের ক্ষতি আরও বাড়তে পারে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান বলেন, গত ৩ দিনের অতি বর্ষণে ভারতীয় পানির চাপে বেনাপোল পোর্টথানার সাদীপুর পাঁচুয়ার বাওড়সহ কয়েকটি ঘের ভেসে গেছে। পানিতে আমন ফসল ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম বলেন, সার্বিক ক্ষয়ক্ষতির বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে এবং পানি নিষ্কাশনের বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
আরও পড়ুন: শনিবার পায়রা সমুদ্রবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম