শনিবার পায়রা সমুদ্রবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি
১২ আগস্ট ২০১৬, ১৯:৫৯আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২০:০১

পায়রা সমুদ্রবন্দর

দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা’র উদ্বোধন হবে শনিবার। সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দরটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

পায়রা সমুদ্রবন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সাইদুর রহমান জানান, ২০১৩ সালের ৫ নভেম্বর সংসদে পাস হয় পায়রা ‘সমুদ্রবন্দর-৩’। একই বছরের ১৯ নভেম্বর এর ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান, বন্দরের অবকাঠামো নির্মাণে ১৬ একর জায়গার ওপর হচ্ছে জেটি ও অত্যাধুনিক কনটেইনার ক্যারিয়ার, পানি শোধনাগার,  জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক স্টেশন, নিরাপত্তা ভবনসহ প্রয়োজনীয় ভবন। বন্দরের নির্মাণ-ব্যয় ১ হাজার ১২৮ কোটি টাকা।

পটুয়াখালীর রাজস্ব দপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জানান, গত ১ আগস্ট পণ্য খালাস শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। তবে এরই মধ্যে আংশিক রাজস্ব হিসেবে ১ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান তিনি।

/এআরএল/

আরও পড়ুন: 

মুস্তাফিজের জন্য সাকিবের শুভকামনা

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের