কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ইকরামুল হক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দীপু (১৮) নামে আরও একজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের স্বস্তিপুর নামক স্থানে শ্যালো ইঞ্জিনচালিত করিমন সড়কে উল্টে গেলে এ ঘটনা ঘটে।
নিহত ইকরামুল হক ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার সুক্কুরপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে। আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহত দীপু জানান, পাবনা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তায় গর্তে শ্যালো ইঞ্জিনচালিত গাড়িটি উল্টে যায়। এসময় এর নিচে ইকরামুল চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিটিসেল বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত
/এমও/








