যশোরে হিযবুত তাহরীরের এক সদস্যের আত্মসমর্পণ

যশোর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৬, ১৪:২৫আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৪:৩০

যশোর পুলিশ প্রশাসনের কাছে ফখরুল আলম তুষার (২১) নামে হিযবুত তাহরীরের এক সদস্য আত্মসমর্পণ করেছে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা পুলিশের উপ-মহাপরিচালক এসএম মনির উজ জামান এক সংবাদ সম্মেলনে  নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির এই সদস্যের আত্মসমর্পণের কথা জানান।

জানা যায়, তুষার সংগঠনটির প্রাথমিক সদস্য (শাবাব)। তিনি যশোর সদরের আরবপুর এলাকার কাঠব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে। খুলনা ডিআইজির সংবাদ সম্মেলন, আত্মসমর্পণকারী তুষার- পেছনের সারির বাঁ থেকে তৃতীয় চলতি বছর যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তড়িৎ প্রকৌশল বিভাগে পড়াশোনা শেষ করেছেন। আরও জানান যায়, এর আগে ১১ আগস্ট যশোর পুলিশে আত্মসমর্পণকারী রায়হান আহমেদ (হিযবুত তাহরীরের আত্মসমর্পণকারী তিনজনের একজন) এই তুষারের মামাতো ভাই।
খুলনা পুলিশের উপ-মহাপরিচালক বলেন, ‘দেশব্যাপী জঙ্গি-সন্ত্রাসী তৎপরতার নেতিবাচক দিক, তাদের প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের মনোভাব ইত্যাদি কারণে নিজেদের ভুল বুঝতে পেরে, অনুতপ্ত হয়ে তুষার আত্মসমর্পণ করেছে। এই তরুণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে। সুতরাং তার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে। একইসঙ্গে তার পুনর্বাসনে রাষ্ট্র প্রয়োজনবোধে সমাজের স্বচ্ছল ব্যক্তিদের সহায়তাও নিতে পারে। ’
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তুষার জানায়, বছর দুই আগে ধর্মতলা মোড়ে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে মামাতো ভাই রায়হানের মাধ্যমে হিযবুত তাহরীরের রাজনীতির সঙ্গে তার পরিচয় ঘটে। প্রায় ছয় মাস ধরে তাদের সঙ্গে ধর্মীয় নানা বিষয়ে আলাপ হতো ওই চায়ের আড্ডাতে। সংগঠনের অন্য নেতাদের তেমন একটা না চিনলেও মোশরেক সাদ্দাম ইয়াসির সজলকে (এর আগে যে তিনজন আত্মসমর্পণ করেন, তাদের একজন, যিনি সংগঠনটির একজন নেতা) চিনতেন।

সংগঠনের কোনও কার্যক্রমে তেমন একটা তিনি জড়িত নন দাবি করে জানান, দীর্ঘ প্রায় দেড় বছর তাদের কার্যক্রম থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন।

কেন আত্মসমর্পণ করছেন এমন প্রশ্নের জবাবে তুষার জানায়, ‘তারা (সংগঠন) দেশের আইন বা শাসন পদ্ধতি মানে না। ইসলামি হুকুমত প্রতিষ্ঠা করতে চায়। এটি তার কাছে ভুল মনে হওয়ায় সে আত্মসমর্পণ করতে এসেছে। এছাড়া রাষ্ট্র তাদের সঠিকপথে আসার সুযোগ করে দিয়েছে।

ব্রিফিংয়ে ডিআইজি (খুলনা) এসএম মনির উজ জামান ছাড়াও যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, নড়াইল জেলার পুলিশ সুপার সরদার রফিকুল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন।  

/এইচকে/

পড়ুন: পলাশ নির্দোষ, দাবি পরিবারের

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম