ঝিনাইদহে শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন শুকুমার ও নিরব

ঝিনাইদহ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৬, ১৭:৪৪আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৭:৪৪

এসআই শুকুমার কুণ্ডু ও নিরব হোসেন ঝিনাইদহে জুলাই মাসের শ্রেষ্ঠ উপ পরিদর্শকের (এসআই ) পুরস্কার পেয়েছেন কালীগঞ্জ থানার এসআই  শুকুমার কুণ্ডু ও নিরব হোসেন। কালীগঞ্জের চাঞ্চল্যকর দুটি মামলার মূল রহস্য উদঘাটন করায় তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়।

সোমবার সকালে পুলিশের মাসিক কল্যাণ সভায় ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজহাজার আলী শেখ, জেলার ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৪ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা এলাকার শিয়া মতবাদের হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই  নিরব হোসেন ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবুজ খান (২২) নামে এক শিবির নেতাকে ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর থেকে গ্রেফতার করেন। পরে আদালতে সবুজ খান  হত্যাকাণ্ডের  ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ মামলার সাফল্য হিসেবে এসআই  নিরব হোসেনকে জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই  এর পুরস্কার দেওয়া হয়।

অপরদিকে, ২০১৫ সালের ২৭ ডিসেম্বের কালীগঞ্জের খোর্দ্দরায় গ্রামের বাবু দাসের ছেলে শিশু সৌরভকে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই  শুকুমার কুণ্ডু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত ২৫ মে বিপুল দাস ও আকাশ নামে দুইজনকে গ্রেফতার করেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে কালীগঞ্জের আমলী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলমগীর কবীরের সামনে ফৌজদারী দণ্ডবিধির ১৬৪ ধারায় আসামিরা হত্যার ঘটনা বর্ণনা দেন। এ মামলার সাফল্যস্বরুপ এসআই শুকুমার কুণ্ডকে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার দেওয়া হয়।

এ ব্যাপারে এসআই  শুকুমার কুণ্ড ও এসআই  নিরব হোসেন জানান, সাফল্যের সঙ্গে মামলার তদন্ত করায় কাজের স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার তাদের পুরস্কৃত করেছেন। এতে অন্যান্য অফিসাররা অনুপ্রেরণা পাবেন। কাজের যথাযথ মূল্যায়ণ করায় তারা পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন:

স্বামীদের প্ররোচনায় জঙ্গি কর্মকাণ্ডে জড়ালো যারা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের