ঝিনাইদহে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ২০:৩৩আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২০:৪১

ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে মাইক্রোবাস,ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। তারা হলেন,মাদারীপুর পৌর এলাকার আউশদিয়া গ্রামের ফরহাদ গাজী (৩২) ও  ভোলা সদর উপজেলার কুঞ্জুপট্টি গ্রামের উজিউল্লাহ (২৮)। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে তাদের আটক করা হয়। ঝিনাইদহে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার দুপুরে মাগুরার ইসলামী ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে মোটরসাইকেলে করে ঝিনাইদহ ফিরছিল ব্যবসায়ী খলিলুর রহমান ও তার সঙ্গীরা।সেসময় ইটখোলা বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাস তাদের পথরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোতে তুলে নেয়।

পরে সেখানে ব্যবসায়ী ও তার সঙ্গীকে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ৬ জনের মধ্যে ৪ জন হাটগোপালপুর এলাকায় নেমে যায়। সেখান থেকে ওই ব্যবসায়ী ও তার সঙ্গীকে ঝিনাইদহ শহরের হামদহ লাউদিয়া এলাকায় চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়।
ঝিনাইদহে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঝিনাইদহ পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়। পরে বিকাল ৫টার দিকে আরাপপুর থেকে মাইক্রোবাস, ওয়াকিটকি ও হ্যান্ডকাপসহ ফরহাদ গাজী ও উজিউল্লাহ নামের দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুন: অর্থ আত্মসাতে দুদকের মামলায় সাবেক কানুনগো গ্রেফতার 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম