চুয়াডাঙ্গা থেকে অপহৃত দুই মাদ্রাসাছাত্রী সাভার থেকে উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ২১:০৮আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২১:১২

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার দর্শনা আনোয়ারপুর থেকে অপহৃত দুই মাদ্রাসাছাত্রী রেখা আক্তার (১৪) ও দোলন আক্তারকে (১৫) ৩৭ দিন পর সাভার থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাভার থেকে লাবণী বেগম (৫৫) এবং দর্শনা থেকে রানা (২৭) ও মামুনকে (২৮) আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট)দুপুরের দিকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার আনোয়ারপুর এলাকার আশরাফুল আলমের মেয়ে রেখা আক্তার ও ফরিদ আলীর মেয়ে দোলন আক্তার। তারা দুজনই দর্শনা ডিএস মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির ছাত্রী।

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম জানান,গত ১৭ জুলাই সন্ধ্যায় দর্শনা পৌরসভার আনোয়ারপুর এলাকা থেকে রেখা আক্তার ও দোলন আক্তারকে একই এলাকার লিটনের স্ত্রী লাবণী বেগম, রানা ও মামুনসহ ৬-৭ জন তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহৃতের পরিবারের সদস্যরা দামুড়হুদা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে দামুড়হুদা থানার একদল পুলিশ ঢাকা সাভারের একটি বাড়িতে অভিযান চালিয়ে তালাবদ্ধ ঘর থেকে ওই দুইজনকে উদ্ধার করে। এরপর ওই বাড়ি থেকে লাবণী বেগমকে আটক করে। লাবণী বেগমের  স্বীকারোক্তিতে দর্শনা পৌরসভার আনোয়ারপুর থেকে রানা ও মামুনকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটককৃতরা অপহৃতদেরকে ঘরে আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তিতে লিপ্ত করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।  

আরও পড়ুন: অভ্যন্তরীণ কর্মবিরতি চললেও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে দুটি লঞ্চ
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের