খুমেকে ছাত্রলীগের দুই গ্রুপে তৃতীয় দফায় সংঘর্ষ, আহত ৩৩

খুলনা প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৬, ১৯:০১আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৯:১৫

খুমেকে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ খুলনা মেডিক্যাল কলেজে (খুমেক) শনিবার (২৭ আগস্ট) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে তিন দফা সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের দুই পক্ষের অন্তত ৩৩ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় বিকালে ঢাকায় পাঠানো হয়েছে। কোচিং বাণিজ্য ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে।

এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও কাউকে আটক করতে পারেনি। ক্যাম্পাসে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের মধ্যেই প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড. নমিতা হালদারকে পুলিশ কঠোর পাহাড়ায় নিরাপদ স্থানে নিয়ে যায়।

এদিকে এ ঘটনায় অজ্ঞাত নামা দেড়শ জনকে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় ছাত্রলীগের এক পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মেডিক্যাল কলেজের ছাত্র বিভাস চন্দ্র দাশ বাদী হয়ে শনিবার বিকালে এ মামলাটি দায়ের করেছেন।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের পক্ষের মধ্যে মারামারি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কাউকে আটক করতে পারেনি।

জানা গেছে, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড. নমিতা হালদার কলেজ ও হাসপাতাল পরিদর্শনে আসেন। এ অবস্থায় তার সংবর্ধনার আয়োজনও ছিল খুলনা মেডিক্যাল কলেজে। পরিদর্শন কার্যক্রম শুরুর আগে সকালে তার সামনেই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর কর্তৃপক্ষ বিষয়টি শান্ত করেন এবং অনুষ্ঠান শুরু করেন। এরপর বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে আবারও দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বেলা দেড়টার দিকে তৃতীয় দফায় সংঘর্ষ হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল্লাহ মুনসুর ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান টিটু দুপক্ষের নেতৃত্বে রয়েছেন।

দুপক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষে অন্তত ৩৩ জন আহত হন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন- এনামুল হক আকাশ, মো. কামরুজ্জামান, রাজিব বিল্লাহ, মো. আজিজ, শেষার্দী, জয়, ফাহমিদা খাতুন, সাফায়েত, সনথ কুমার, নাঈম, প্রমোদ মণ্ডল ও জয়। আহত ফয়সাল তাজ ও আব্দুল আজিজকে বিকালে ঢাকায় পাঠানো হয়েছে।

কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল্লাহ মুনসুর জানান, ডাক্তার তারিমের কোচিং বাণিজ্য ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র শনিবার সকালে সংঘর্ষ হয়। তিনি বলেন, এর আগে ৯ মার্চ রাত ১১টার দিকে তারিম শতাধিক লোকের এক বাহিনী নিয়ে ছাত্রলীগের নেতাদের ওপর হামলা চালায়। সে ঘটনার পর নেতারা বৈঠক করে পরিস্থিতি শান্ত করেন। শনিবার সকালে ডা. তারিমের লোকজনই ছাত্রলীগের ওপর হামলা চালায়। তিনি বলেন, ক্যাম্পাসে তারিমের লোকজন ছাত্রলীগ সেজে অবস্থান করছে এবং নির্দেশনা পেলে হামলা চালাচ্ছে।

আরও পড়ুন:

‘অপারেশন হিট স্ট্রং ২৭’

গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত (ভিডিও)

নারায়ণগঞ্জে একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের অভিযান

/এফএস/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী