নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার: মংলা বন্দরে কাজ শুরু

মংলা ও বাগেরহাট প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ০৯:৩২আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১০:২৬

মংলা-বন্দর মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করায় টানা পাঁচ দিন ধরে চলা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে নৌযান শ্রমিকেরা। গত রাতে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আজ রবিবার (২৮ আগস্ট) সকাল থেকে মংলা বন্দরে অবস্থানরত সকল দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ শুরু হয়েছে।  
নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের মংলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার সকাল থেকে বহিঃ নোঙরে অবস্থানরত বিদেশি ১১টি মাদার ভেসেল থেকে লাইটারেজ জাহাজে পন্য খালাসের কাজ চলছে।  এতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে মংলা বন্দরের সঙ্গে সারাদেশের অভ্যন্তরীণ নৌযোগাযোগ ব্যবস্থা।
নৌযান শ্রমিকদের ৪ দফার দাবির মধ্যে প্রধান দাবি বেতন-ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত হওয়ায় নৌযান শ্রমিকেরা গতকাল শনিবার রাতেই তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। বৈঠকে নৌযান শ্রমিকরা তাদের বেতন সর্বনিম্ন ১০ হাজার টাকা দাবি করলে মালিকপক্ষ ৯ হাজার ৭৫০ টাকা দিতে সম্মতি জানায়। বাকি ৩ দফা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম