পানি নিষ্কাশন না হলে সড়ক অবরোধের হুমকি

যশোর প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ১৫:৫১আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৫:৫১

পানি নিষ্কাশন না হলে সড়ক অবরোধের হুমকি যশোরের মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধ এলাকার পানি এক সপ্তাহের মধ্যে নিষ্কাশনের উদ্যোগ নেওয়া  না হলে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করা হবে। রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন।

পানি নিষ্কাশনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে দুর্গত এলাকার কয়েকশ’ মানুষ এতে অংশ নেন। মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্তরা মানবিক বিপর্যয় রুখতে দ্রুত সরকারি উদ্যোগের দাবি জানান।

তারা বলেন, জলাবদ্ধ দুই শতাধিক গ্রামের পানি দ্রুত নিষ্কাশন করা না হলে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেবে। তাই পানি নিষ্কাশনে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালুসহ ১৩ দফা বাস্তবায়নের দাবি জানান তারা।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সভাপতি রণজিৎ বাওয়ালী, অধ্যাপক বৈকুণ্ঠবিহারী রায়, গাজী আবদুল হামিদ, অধ্যাপক চৈতন্যকুমার পাল, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের অনিল বিশ্বাস, অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী প্রমুখ।

আরও পড়ুন:
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, রাবি ছাত্রমৈত্রী নেতা আটক

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম