প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, রাবি ছাত্রমৈত্রী নেতা আটক

রাবি প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ১৩:৩৭আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৩:৫৮

আটক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বিপ্লবী ছাত্রমৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়কে আটক করেছে মতিহার থানা পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে তাকে আটক করা হয়।

একটি মন্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার হারিকেন তৈরি আছে তো? দ্যাখেন আবার আপনার ভাগেরটাও চুরি হতে পারে, তখন আপনি আফসোস করে বলবেন (উনার বাপের ডায়ালগটা)।’ অন্য একটি মন্তব্যে বলেন, ‘আমি কুত্তার গায়েও লিখতে পারব না, সে আওয়ামী লীগ তাতে তার লজ্জা হবে।’

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, রাবি ছাত্রমৈত্রী নেতা আটক মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মন্তব্য করেছিল। এ নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

এদিকে, এ ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি বলেন, ‘সব মন্তব্য ক্ষমতাসীন দলের পক্ষে যাবে এমন কোনও কথা নেই। কোনও মন্তব্য তাদের বিরুদ্ধেও যেতে পারে। কিন্তু তাই বলে এভাবে আটক করে হয়রানি করার কোনও মানে হয় না। তাকে আটক করে স্বৈরশাসনের পরিচয় দেওয়া হয়েছে।’

আরও পড়ুন:
‘তামিম বিয়ানীবাজারের কলঙ্ক’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের