কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২০ অক্টোবর পর্যন্ত ভর্তিচ্ছুরা ফরম পূরন করতে পারবে। আগামী ১৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ভিসির সভাকক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।
আগামী ২৯ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মেধা তালিকায় সাক্ষাৎকার নেওয়া হবে। ১৫ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।
আরও পড়ুন: কোটালীপাড়ায় দুর্গা মন্দিরে ককটেল বিস্ফোরণ
/এআর/







