যশোরে গাছচাপায় নিহত ২

যশোর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১২

যশোর যশোরের মনিরামপুরে গাছচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের গাংড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের নাউলী গ্রামের কালিপদ বিশ্বাসের ছেলে কুমারেশ বিশ্বাস (৬০) ও যশোর সদরের মালঞ্চি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হামিদ (৫০)। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, জয়নগর গ্রামের রাস্তার পাশে একটি শিশুগাছ কাটা হচ্ছিল। ওই সময় ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে কুমারেশ ও হামিদ মনিরামপুর শহর থেকে ঢাকুরিয়ার দিকে যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে গাছটির কাটা অংশ তাদের মাথার উপর পড়ে এবং দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে ঘটনাস্থলেই মারা যান। তবে চালক রেজোয়ান এ ঘটনায় অক্ষত রয়েছেন।
মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত দু’জনের স্বজনরা অভিযোগ করলে সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম