ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৬, ০৫:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ০৬:২৩

ঝিনাইদহের কালীগঞ্জের পিরোজপুর কড়াইতলা নামক স্থানে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছেন। এসময় পুলিশের দুই কনস্টেবল রতন ও আল-আমিন আহত হয়। ঘটনাস্থাল থেকে ১টি শাটার গান, ৫টি বোমা, গাছ কাটার করাত, ৪টি রামদা ও রশি উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই  ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে জানান, রাতে পুলিশ টহল ডিউটি করছিল। টহল গাড়িটি উক্ত স্থানে পৌঁছালে রাস্তার ওপর গাছ ফেলানো দেখতে পায়। এসময় পুলিশ সেখানে দাঁড়ালে ১০-১২জন ডাকাতদল পুলিশের গাড়ি লক্ষ্য করে ২টি বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পর ঘটনাস্থলে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। এসময় বাকি ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ অজ্ঞাত ওই ডাকাতের লাশ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুল আলম সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, উভপক্ষের বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র,গুলি বোমা ও রামদা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: রায়পুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলা

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী