পেট্রোল বোমা হামলায় আহত ৪ শ্রমিককে প্রধানমন্ত্রীর অনুদান

মাগুরা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ০০:৪৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ০০:৪৬

মাগুরা বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে পেট্রোল বোমা হামলায় বেঁচে যাওয়া মাগুরার ৪ শ্রমিককে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৮ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কামরুল লাইলা জলি এমপি এ অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ মার্চ বিএনপি জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে মাগুরায় মঘির ঢালে বালুর ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ৫ শ্রমিকের মুত্যু হয়। গুরুতর আহত হন  ৪ শ্রমিক। নিহতদের প্রত্যেকের পরিবারকে ঘটনার পরপরই নগদ ১০ লাখ টাকা ও একটি করে পাকা বাড়ি নির্মাণ করে দেয় সরকার। পরে  রবিবার আহতদের প্রত্যেককে ২ লাখ টাকার এই অনুদান দেওয়া হয়।

আরও পড়ুন: ‘ঈদযাত্রা আরামদায়ক করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে’ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম