‘ঈদযাত্রা আরামদায়ক করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:১২

ওবায়দুল কাদের (ফাইল ছবি) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা আরামদায়ক করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গাড়ীর সংকট দূর করতে রিজার্ভ রাখা হয়েছে বিআরটিসি’র ৮০টি গাড়ি।

রবিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া চৌরাস্তায় বিআরটি-এর ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এবার দেশের প্রধান সড়কগুলোর অবস্থা ভালো। কোথাও খানাখন্দ নেই। যানজট হলে চালকদের বেপরোয়া গতির কারণে হতে পারে।’

মন্ত্রী বলেন, ‘আজ (রবিবার) দেশের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত কাজ করছে। কেরানীগঞ্জের তেঘরিয়া ও মাওয়া চৌরাস্তা মিলিয়ে ৩৪টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৩৫ হাজার টাকা।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদুল আজহায় পশুবাহী অনেক গাড়ি ফিটনেস না থাকায় রাস্তায় বিকল হয়ে পড়ে; এটাও যানজটের একটা কারণ। এ ছাড়া আশুলিয়া, সাভারে গার্মেন্টসগুলো একই সময় ছুটি হয়। তখন হাজারো শ্রমিক রাস্তায় চলে আসে। আশা করি, এবারের ঈদযাত্রা আরামদায়ক হবে।’

আরও পড়ুন: 

আলোচনায় জান্নাত!

/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ