ঝিনাইদহে নাশকতার মামলায় জামায়াত-শিবিরের দুই নারী কর্মীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইদহ শহরের পবহাটি এলাকার সাবেক পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান (৫২) ও তার স্ত্রী সালমা আক্তার (৪০), একই এলাকার মেহেদি হাসানের স্ত্রী সোহেলী আক্তার (১৮), শৈলকুপা উপজেলার কচুয়া গ্রামের শাহেদ আলী (৪০), কোটচাঁদপুর উপজেলার ডালিমপুর গ্রামের রবিউল ইসলাম (২৬) ও মহেশপুর উপজেলার সৈয়দপুর গ্রামের রবিউল ইসলাম (২৮)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতার মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় সদর থানা থেকে দুই নারী জামায়াত-শিবিরসহ তিনজন এবং শৈলকুপা, কোটচাঁদপুর ও মহেশপুর থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলেও জানিয়েছেন আজবাহার আলী শেখ।
আরও পড়ুন:
ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আসার পরই জঙ্গিদের লাশ নিয়ে সিদ্ধান্ত: ডিএমপি
/এমডিপি/বিটি/







