চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৩

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার রাতে সদর উপজেলার ছয়মাইল ও আলমডাঙ্গার কুয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাবনার আমিরপুর বাজার এলাকার বাসের হেলপার সাগর (৩২) ও আলমডাঙ্গার কুয়াতলা গ্রামের মনসুর আলী (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি গরু বোঝাই ট্রাক ছয়মাইলে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গেলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান ও গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ১০ জন আহত হন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যান।

অন্যদিকে, রাত ৮ টার দিকে আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা হাটাবোয়ালিয়াগামী একটি যাত্রীবাহী বাস কুয়াতলায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান ও বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে মনসুর আলী ঘটনাস্থলেই মারা যান। আহত হন ৫ জন।

সদর থানার ওসি তোজাম্মেল হক ও আলমডাঙ্গা থানার ওসি আক্রাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আরও পড়ুন- 

প্রতিষ্ঠাতা সভাপতির ফাঁসিতে যে কারণে চুপ ছাত্রশিবির
রাজউকের উচ্ছেদ অভিযান: ঝুঁকির মুখে বিনিয়োগ

/এমডিপি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম