মেয়ে জন্ম দেওয়ায় গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫১

কুষ্টিয়া কুষ্টিয়ায় পরপর দুটি মেয়ে সন্তান জন্ম দেওয়ায় জলি খাতুন (২৫) নামে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার লক্ষীপুর গ্রামের গোলাম রহমানের ছেলের সঙ্গে একই উপজেলার শিবপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে জলির বিয়ে হয়। বিয়ের পর তাদের দুটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়ে হওয়াকে কেন্দ্র করে জলির সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার মধ্যরাতে জলিকে জোরপূর্বক বিষ খাওয়ায় শ্বশুরবাড়ির লোকজন। এ সময় জলির আত্মচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজশাহীতে গরু মোটাতাজকরণের নকল ওষুধ কারখানা সিলগালা 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী