সিলেটে ইমামের ঝুলন্ত লাশ নিয়ে রহস্য

সিলেট প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৭

সিলেট সিলেটের ওসমানীনগর উপজেলায় মোবারকপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এটি হত্যা নাকি আত্মহত্যা এ ব্যাপারে পুলিশও নিশ্চিত করে কিছু বলতে পারছে না। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে মাদানী কাফেলা।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, ‘লাশ ইমাম সাহেবের কক্ষ থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে। এ বিষয়ে থানায় কোনও অভিযোগ হয়নি।’

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে মসজিদে থেকে ইমামের হাত-পা বাধা অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ইমাম সিলেটের মোগলাবাজার থানার সোনাপুর গ্রামের আব্দুল বারির ছেলে। তিনি প্রায় দুই মাস ধরে আন্দাইড়কোনা জামে মসজিদের ইমামতির দায়িত্বে ছিলেন।

নিহত ইমামের বড় ভাই জইন উদ্দিন বলেন, ‘আমার ভাইকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হবে।’

জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সেক্রেটারি মাওলানা এহসান উদ্দিন অভিযোগ করেন, ইমাম রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

/এনএস/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম