চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র সজিব অপহরণ ও খুন গুম মামলার অন্যতম দুই আসামী শাহিন (৩০) ও মামুনকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার সকালে তাদেরকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে।
র্যাব-৬ এর কমান্ডিং অফিসার মেজর মনির আহমেদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তাদের কাছ থেকে সজিব হত্যার সময় তার পরনে থাকা রক্তমাখা জামা-কাপড় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাহিন দামুড়হুদা উপজেলা শহরের দশমী পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ও মামুন একই উপজেলার উজিরপুর গ্রামের তোতা মন্ডলের ছেলে।
র্যাব-৬ এর কমান্ডিং অফিসার মেজর মনির আহমেদ জানান, আটকের পর মামুন ও শাহীনকে দুপুরে দামুড়হুদা মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। পরে পুলিশ গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে সোর্পদ করেন।
সেখানে মামুন ও শাহিন স্কুল ছাত্র সজিব অপহরণ পরিকল্পনা ও হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
উল্লেখ্য, ২৯ জুলাই স্কুল ছাত্র সজিবকে দামুড়হুদা উপজেলা চত্বর থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। ঘটনার ১ মাস ২ দিন পর র্যাব চুয়াডাঙ্গা শহরের সিএ্যান্ডবি পাড়ার একটি বাড়ির ম্যানহোল থেকে উদ্ধার করা হয় তার গলিত লাশ।
এ ঘটনায় নিহতের মামা শাহীন ও মামুনসহ ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
/এইচকে/
পড়ুন: নাটোরে বাস- ট্রাক সংঘর্ষে চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু







