বাগেরহাটে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৬

বাগেরহাট প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪২

বাগেরহাটে প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৬ বাগেরহাটের রামপালে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার রাতে রামপাল উপজেলার ওড়াবুনিয়া গ্রামের আব্দুল হামিদের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, রামপাল উপজেলার ওড়াবুনিয়া গ্রামের মুক্ত সরদার (২৪), হাসান শেখ (২৭),শেখ বেলায়েত হোসেন (২৫), রামপাল সদরের ইসমাইল শেখ (২৬), রাজু শেখ (২৪) ও মাছের ঘেরের মালিক আব্দুল হামিদ (৫৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, রামপাল উপজেলার পেড়িখালি গ্রামের একটি মেয়ের সঙ্গে ওড়াবুনিয়া গ্রামের মুক্ত সরদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্রধরে ঈদের দিন মঙ্গলবার বিকাল ৪টায় মুক্ত তাকে মোবাইলে ফোনে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর মেয়েটিকে নিয়ে মুক্ত সরদার ওড়াবুনিয়া গ্রামের ফাঁকা মাঠে আব্দুল হামিদের মাছের ঘেরে যায়। সেখানে আগে থেকে বাসায় থাকা ছয়জনে মিলে রাতভর পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় বুধবার দুপুরে মেয়েটি বাদী হয়ে ওই ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। 

গণধর্ষণের শিকার ওই মেয়েটিকে  ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন (ওসি) বেলায়েত হোসেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের