চুয়াডাঙ্গায় স্কুলছাত্র হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৬, ১১:০১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১১:০১

বন্দুকযুদ্ধ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদা গ্রামে একাধিক মামলার আসামি রকিব মেম্বারের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বন্দুকযুদ্ধে নিহত হন বলে দাবি করেছে পুলিশ।

চিৎলা-গোবিন্দহুদা গ্রামের পাকা রাস্তার ধারে একটি আম বাগানে রকিব মেম্বারের লাশ পাওয়া যায়। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া মনিরামপুর গ্রামের ঈমান আলীর ছেলে ও আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে তিনি বন্দুকযুদ্ধে নিহত হন বলে জানায় পুলিশ।

রকিব চুয়াডাঙ্গার বহুল আলোচিত স্কুলছাত্র মাহফুজুর রহমান সজিব (১৪) হত্যা মামলার প্রধান আসামি। দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের ভেতরে বৃক্ষ মেলা থেকে অপহরণ করে সজিবকে হত্যা করা হয়েছিল। সজিব চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্র ছিল। সে দামুড়হুদা উপজেলা সদরের দশমী পাড়ার ফেরিঘাটরোডের মৃত হাবিবুর রহমানের ছেলে। অপহরণের ৩২ দিনের মাথায় চুয়াডাঙ্গা জেলা শহরের সিঅ্যান্ডবি পাড়ার মৎস্য ভবনের পাশের একটি লাইট ফ্যাক্টরির সেপটিক ট্যাংকের ভেতর থেকে গত ৩১ আগস্ট বুধবার সকালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সহযোগিতায় র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা সজিবের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এবিষয়ে সজিবের মামা আ. হালিম নিহত সন্ত্রাসী রকিবকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ আরও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাব ৬ এর ঝিনাইদহ ক্যাম্পের একটি টহলদলের সদস্যরা শরিবার দিনগত রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদা গ্রামের পাকা রাস্তার ধারে একটি আম বাগানের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এসময় র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। অবস্থা বেগতিক দেখে গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাত ৩টার দিকে র‌্যাব সদস্যরা আম বাগানের ভেতর ঢুকে লাইটের আলোয় গুলিবিদ্ধ এক সন্ত্রাসীকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতাল) নেয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

র‌্যাব-৬ এর টহলদলটি তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় না পাওয়ায় অজ্ঞাত হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দামুড়হুদা মডেল থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়।

ওসি আবু জিহাদ আরও জানান, ‘নিজস্ব সোর্সের মাধ্যমে আমরা অনেকটাই নিশ্চিত এটা কুখ্যাত সন্ত্রাসী রকিব উদ্দিন ওরফে রকিবের লাশ। রকিবের বিরুদ্ধে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় কমপক্ষে অর্ধ ডজন হত্যা মামলাসহ ছিনতাই, অপহরণ ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।’

আরও পড়ুন-

কুমিল্লায় প্রাইভেট কার খালে, শিশুসহ নিহত ৫

লুই কানের মূল নকশা পেলেই জিয়ার কবর অপসারণ


/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম