সাতক্ষীরার সেই এমপিপুত্রের ১০ দিনের রিমান্ড আবেদন

সাতক্ষীরা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৮

সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে রাশেদ সারোয়ার রুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি চাঁদাবাজি মামলার তদন্তকারী কর্মকর্তারা পাঁচ দিন করে ১০দিনের রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে শুনানি হবে ২৫ সেপ্টেম্বর। রুমন সরোয়ার
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গত রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রুমনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। এরপর দুটি মামলার তদন্তকারী কর্মকর্তারা পৃথক পৃথক আবেদনে পাঁচ দিন করে রিমান্ড চেয়েছেন সোমবার। ২৫ সেপ্টেম্বর শুনানি শেষে মঞ্জুর হলে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে সার্বিক ঘটনার রহস্য উন্মোচন করা হবে।
প্রসঙ্গত, চাঁদাবাজির মামলায় গত রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের চৌরঙ্গির মোড় থেকে গ্রেফতার করা হয় রুমন সরোয়ারকে।
সম্প্রতি রুমনের দ্রুত গতিতে গাড়ি চালানো, চাঁদাবাজি ও মাতলামিতে অতিষ্ঠ হয়ে ওঠে এলাকাবাসী।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী