চুয়াডাঙ্গায় পুলিশের গাড়িতে বোমা হামলাসহ একাধিক মামলার পলাতক আসামি জেলা ছাত্রদল নেতা ইমরান মহলদার রিন্টুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে শহরের কোর্টরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান মহলদার রিন্টু শহরের কেদারগঞ্জ এলাকার আব্দুল কুদ্দুস মহলদারের ছেলে।
পুলিশ জানায়, ২০১৫ সালের ২০ জানুয়ারি রাতে শহরের ১নং পানির ট্যাংক এলাকায় পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। সেই মামলায় এজাহার নামীয় আসামি রিন্টু মহলদার। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত রিন্টু মহলদার পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
আরও পড়ুন-
গুলশাল হামলার আগে ৫ জঙ্গির বক্তব্যের ভিডিও প্রকাশ
ডিএমপির দেওয়া তথ্য ফরম: ২০ লাখ পরিবারের সাড়া
/এফএস/








