নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫০

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামে জিয়াউল হাসান মোল্যা (৩৭) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত জিয়াউল লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামের হাসেম মোল্যার ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিয়েরবর গ্রামের সিকদার ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রবিবার রাত ৯টার দিকে শিয়েরবরের গুচ্ছগ্রাম সংলগ্ন ফাঁকা বিলের মধ্যে জিয়াউলকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গুরুতর জখম জিয়াউলকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, সিকদার পক্ষের লোকজন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।

আরও পড়ুন:

যেসব কারণে মারা যায় শিশু গালিবা 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম