স্ত্রী তালাক পাঠানোয়...

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৫

ঝিনাইদহ স্ত্রী তালাক দিয়েছে এ অভিমানে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন লিটন বিশ্বাস (২৭) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার খালকোলা গান্না গ্রামে। আগুনে লিটনের শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে বলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

লিটন কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের চান্দু বিশ্বাসের ছেলে। লিটনের শ্বশুর সাফদার হোসেন জানান, প্রায় ৮ বছর আগে তার মেয়ে আল্পনার সঙ্গে লিটনের বিয়ে হয়। তাদের ঘরে  জুঁই নামে ৫ বছরের একটি শিশু কন্যা রয়েছে।

সাফদার হোসেন অভিযোগ করেন, বিয়ের পর থেকে লিটন কোনও কাজকর্ম করতো না। এছাড়া নেশা করে প্রায়ই তার মেয়েকে মারপিট করতো।  এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই গোলোযোগ চলে আসছিল। এ সবের জের ধরেই সম্প্রতি আল্পনা স্বামী লিটনকে তালাক দেয়।

সোমবার লিটন শ্বশুর বাড়ির গ্রাম খালকোলা গান্নায় যায়। মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি দোকান থেকে কেরসিন কিনে লিটন নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আগুনে দগ্ধ লিটনের খালাতো ভাই শাহিনুর রহমান জানান, স্ত্রীকে আনতে সে শ্বশুর বাড়িতে গিয়েছিলে। সেখানে শ্বশুর ও তার স্ত্রী লিটনকে মারপিট ও অপমান করে এবং তালাক দিয়েছে বলে তাকে জানিয়ে দেয়। এতে অভিমান করে সে নিজের গায়ে কেরসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় হাবিবুর রহমান ডাক্তার সাদিয়া মল্লিকের উদ্ধৃতি দিয়ে জানান, ওই রোগীর শরীরের ৪০ ভাগ আগুনে পুড়ে গেছে। তাকে যশোরে পাঠানোর পরামর্শ দিয়েছেন ডাক্তার।

আরও পড়ুন- 


কৃষি জমিতে কীটনাশক ছিটাবে ড্রোন

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম