কামারপাড়া সীমান্তে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৮

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার-৬ বিজিবি আওতাধীন বাড়াদী বিওপির কামারপাড়া সীমান্তের অপরপাশে ভারতের অভ্যন্তরের ৫০ গজ ভেতর থেকে বাংলাদেশি নাগরিক মনিরুল ইসলামকে (৪০) আহতবস্থায় আটক করেছে বিএসএফ। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের মনিরুল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ৮১ নম্বর প্রধান খুঁটির কাছ থেকে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে ১১৩-বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তার ওপরে বোমা নিক্ষেপ করে। এতে সে আহত হলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
তবে আনুষ্ঠানিকভাবে বিএসফের পক্ষ থেকে মনিরুল ইসলামকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়নি বলেও তিনি জানান।

কামারপাড়া এলাকার বাড়াদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার খলিল জানান, বিষয়টি জানার জন্য বিজিবির পক্ষ থেকে বিএসফের কাছে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বিএসফের হাতে মনিরুল ইসলামের আটকের খবরটি জানার পর তার কামারপাড়া বাড়িতে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ