মেহেরপুরে আটকে থাকা দুই নির্বাচনের তারিখ ঘোষণা

মেহেরপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৩

নির্বাচন কমিশন সীমানা জটিলতায় আটকে থাকা মেহেরপুর পৌরসভা ও মেহেরপুরের আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল অবশেষে ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর একই সঙ্গে দুই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের  উপ সচিব ফরহাদ আহম্মেদ খাঁন স্বাক্ষরিত তফসিলের কপি মঙ্গলবার রাত ৮ টার দিকে ই-মেইলে মেহেরপুর জেলা নির্বাচন অফিসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন অফিসার কবীর উদ্দীন।

তফসিল অনুযায়ী, পৌরসভঅ ও ইউনিয়ন পরিষদ দুই নির্বাচনেরই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ৮ অক্টোবর। প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর। ৩১ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রির্টানিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সদর উপজেলা নির্বাচন অফিসার কবীর উদ্দীন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর দেশের অধিকাংশ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সীমানা জটিলতার মামলায় আটকে যায় মেহেরপুর পৌরসভাসহ দেশের বেশ কিছু পৌরসভার নির্বাচন। মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন ও পৌরসভার সীমানা নিয়ে হাইকোর্টে মামলার কারণে নির্দিষ্ট সময়ে নির্বাচন থমকে যায়।  সর্বশেষ ২০১১ সালের ১৩ জানুয়ারি মেহেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় ।

এদিকে গত ২৩ এপ্রিল সদর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও বাদ যায় আমদহ ইউনিয়ন। আমদাহ ইউনিয়ন ও মেহেরপুর পৌরসভার কিছু এলাকা নিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। তার পরই আমদাহ ইউনিয়ন ও মেহেরপুর পৌরসভার নির্বাচন বন্ধ হয়ে যায়। সীমানা জটিলতার মামলা নিয়ে নির্বাচন করতে কোনও বাধা নেই বলে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি চিঠি আসে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহের কাছে। তারপরই মামলায় আটকে যাওয়া দেশের কয়েকটি ইউনিয়নসহ আমদহ ইউনিয়নের তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন।

আরও পড়ুন- 

মেডিক্যালে প্রশ্ন ফাঁসের গুজবে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের