খুলনায় বিসিএস’র ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার

খুলনা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৪

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা চলাকালে খুলনায় ভ্রম্যমাণ আদালতের অভিযানে একজন ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো.শায়খুল ইসলাম। শুক্রবার খুলনার নৌ বাহিনী স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ এ অভিযান পরিচালনা করেন। খুলনায় বিসিএস’র ভুয়া পরীক্ষার্থী গ্রেফতার

শায়খুল মাগুরা জেলা সদরের মো.ফরিদুর রহমানের ছেলে।

খুলনা জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,ভুয়া পরীক্ষার্থী গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ড দেন। পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৩ (ক, খ) ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানকালে পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গিয়াস উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। পিএসআই নাসির উদ্দিন মোল্যাসহ খালিশপুর থানা পুলিশের একটি দল ও পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম