নড়াইলে অর্ধশতাধিক বাড়িতে হামলা-লুট-আগুন, পুলিশ বলছে ২০টি

নড়াইল প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ১৩:১৩ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৩:২০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়িসহ কালিয়া উপজেলার আওয়ামী লীগের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীর বাড়িঘরে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার দুই দিন পর আওয়ামী লীগের নেতাকর্মীদের এসব বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলো।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে কালিয়া উপজেলার বেন্দারচরসহ আশপাশের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন জানান, হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করেছে। এতে শতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশ বলছে, ২০টির মতো বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাঁচ-ছয়টিতে অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। ওই হত্যাকাণ্ডের পর ক্ষোভ ও প্রতিশোধের জেরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসের বাড়ি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অর্ধশতাধিক বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় একাধিক বাসিন্দা।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, শুক্রবার বেলা ৪টার দিকে তারা ওই গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন লাগার খবর পান। তবে গ্রামটিতে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় তারা বাধার মুখে পড়েন। সেসব সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নেভে গিয়েছিল। গ্রামটির অন্তত ২০-২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। এ ছাড়া বড়দিয়াবাজারের বেশ কিছু দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

একই কথা বলেছেন নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলী। তিনি বলেন, কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে আগুন লাগার খবর পাওয়া গেছে। তাদের একটি ইউনিট সেখানে আগুন নেভাতে গিয়েছিল। ঠিক কতটি বাড়ি পুড়েছে, সে তথ্য তার কাছে নেই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেন্দারচর গ্রামে পুড়ে যাওয়া বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর রয়েছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫-২০টি বাড়িতে ভাঙচুর ও কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে।

নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদার জানান, এখন পর্যন্ত তারা শুনেছেন, ১০টির মতো বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাবেন।

এ বিষয়ে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে যেভাবে সংবাদ ছড়িয়েছে, তার সবটাই পুরোপুরি সত্য নয়। ২০টির মতো বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বলে তারা জেনেছেন। আর বাকি বাড়িঘরগুলো ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল। সেগুলো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর।

এর আগে গত ১৮ নভেম্বর সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রায় অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হন। বিএনপি নেতাকর্মীরা এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।

ওই দুই নেতার মৃত্যুর পর থেকেই কালিয়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নিহত দুই নেতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৬ জনকে পুলিশে সোপর্দ
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৬ জনকে পুলিশে সোপর্দ
নড়াইলে অর্ধশতাধিক বাড়িতে হামলা-লুট-আগুন, পুলিশ বলছে ২০টি
নড়াইলে অর্ধশতাধিক বাড়িতে হামলা-লুট-আগুন, পুলিশ বলছে ২০টি
চিকিৎসার রেফারেল কমিশনকে ফৌজদারি অপরাধ ঘোষণা করা হোক
চিকিৎসার রেফারেল কমিশনকে ফৌজদারি অপরাধ ঘোষণা করা হোক
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি