১০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ১৪:৩৫আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৪:৩৫

মো. মজিবুর রহমান খান প্রিমিয়ার ব্যাংক খুলনা শাখার ১০২ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের মামলায় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের খালিশপুরে নিজের বাড়ি থেকে মো. মজিবুর রহমান খানকে গ্রেফতার করেন দুদকের কর্মকর্তারা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোনাডাঙ্গা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, কানাডা থেকে গম আমদানি করার কথা বলে ২০১১ সালের নভেম্বর মাসে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড খুলনা শাখায় এলসি খুলে এর বিপরীতে থেকে ১০২ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকা ঋণ নেন মজিবুর রহমান খান। ২০১২ সালের ৭ জানুয়ারি ২৩ হাজার ৬২৫ মেট্রিক টন গম আমদানি করেন তিনি। আমদানি করা গমের মূল্য ছিল ৭৬ কোটি ৯২ লাখ ১৫ হাজার ২৩৪ টাকা। আমদানির পর এ গম বিক্রি করলেও তিনি আর ব্যাংকের ঋণ আর শোধ করেননি।

এ ব্যাপারে প্রিমিয়ার ব্যাংক কেন্দ্রীয় শাখা থেকে দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। দুদক কেন্দ্রীয় কার্যালয় থেকে অভিযান পরিচালনার জন্য গত ৭ জুন দুদক খুলনা কার্যালয়ে অভিযোগটি পাঠানো হয়। অভিযোগ আসার পর খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক এসএম শামীম ইকবাল তদন্ত শুরু করেন।

শনিবার (১ অক্টোবর) পিতরেলি বাজারের খালিশপুর হাউজিং এস্টেটের বাসভবন থেকে মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। বেলা ১২টায় তাকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি সুকুমার বিশ্বাস।

আরও পড়ুন- 

৩৩ মিনিটের অভ্যর্থনা, ৬ ঘণ্টার যানজট!

/এইচকে/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম