মংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় তিনটি পণ্য বোঝাই ট্রাক উল্টে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে রাস্তার দুই পাশে আটকে পড়েছে বন্দরের আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাক, লরি ও যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন। মঙ্গলবার রাতে ট্রাক উল্টে যাওয়ার পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান, রাতে দিগরাজ এলাকার ভাঙা রাস্তায় তিনটি ট্রাক উল্টে যায়। ট্রাকগুলো উদ্ধারে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের দুইটি উদ্ধারকারী রেকার যান ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। কয়েক ঘন্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে, ঘটনার পর দীর্ঘ ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে সড়ক ও জনপথ বিভাগের কোনও লোকজন ও তাদের উদ্ধারকারী যান না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
/এমডিপি/








