সাতক্ষীরায় সোনা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশসহ আটক তিন

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ২৩:২৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ২৩:২৮

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় চোরাচালানের সোনা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক তিনজনই পাটকেলঘাটা থানায় আছেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। শুক্রবার রাতে পাটকেলঘাটার সেনেরগাতি বাজারে এ ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ওসি মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন যশোরের কেশবপুরের ভাটপাড়া গ্রামের বিপ্লব চ্যটার্জি, ঝিনাইদহ জেলায় কর্মরত পুলিশের এএসআই রবিউল ইসলাম পল্টু ও কনস্টেবল মারুফ। এএসআই রবিউল পাটকেলঘাটার বাসিন্দা। তিনি ছুটিতে বাড়ি এসেছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিপ্লব তিন কেজি সোনা নিয়ে বাসে করে ভারতে যাচ্ছিলেন। পথে এএসআই রবিউল ও কনস্টেবল মারুফ নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাকে বাস থেকে নামায়। পরে তাকে একটি মোটরসাইকেলে তুলে পাটকেলঘাটা অভিমুখে রওনা হয়। সেনেরগাতি বাজারে এলে বিপ্লব ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করলে গ্রামবাসী তিনজনকেই গনপিটুনি দেয়। পরে তাদের তুলে দেয় পুলিশের হাতে।

রবিউলের বড় ভাই আবদুর রব পলাশ দাবি করেন, রবিউল ঢাকায় একটি মামলার সাক্ষি দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সোনা চোরাচালের খবর পেয়ে বিপ্লবকে ধরেছিলেন। কিন্তু পথে তারা সবাই গণধোলাইয়ের শিকার হয়।

পাটকেলঘাটা থানার ওসি মহিবুল ইসলাম জানান, শুক্রবার রাতে তার কাছে খবর আসে, সেনেরগাতি বাজারে তিনজনকে আটক করা হয়েছে। পরে পুলিশ গিয়ে তিনজনকে থানায় নিয়ে আসে।

/এআরএল/

আরও পড়ুন: 

তিন তরুণীর অন্যরকম বিয়ে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী