কুষ্টিয়ায় হাতবোমাসহ গ্রেফতার ২

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৬, ১৯:১৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৯:৩৮

গ্রেফতারের প্রতীকী ছবি কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচটি হাতবোমাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা মধ্যপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির আহমেদ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
গ্রেফতারকৃরা হলো বাবলু মণ্ডল (৫০) ও মো. হিসাবতুল্লাহ (৩৮)। বাবলু মেহেরপুরের গাংনী উপজেলার গাজীপুর হাজিপাড়ার মৃত বক্স মণ্ডলের ছেলে ও হিসাবতুল্লাহ গাংনী উপজেলার ইন্দাবাগানপাড়ার মৃত ফয়েম উদ্দিনের ছেলে।
ওসি জানান, শুক্রবার দিবাগত রাতে দৌলতপুর ও পার্শ্ববর্তী গাংনী উপজেলার সীমান্তঘেঁষা গ্রাম তেকালা মধ্যপাড়ায় পুলিশ অভিযানে যায়। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত একটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ধাওয়া করে একটি ব্যাগে থাকা হাতবোমাসহ দুই দুর্বৃত্তকে আটক করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত বাবলু ও হিসাবতুল্লাহর বিরুদ্ধে গাংনী থাকায় বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা আছে। আটকের পর ওই দুজনের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের