যশোরে ওষুধ কোম্পানির কর্মীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই

যশোর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ১৩:৫৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৩:৫৭

যশোরে ওষুধ কোম্পানির কর্মীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই যশোরে ওষুধ কোম্পানির এক কর্মীকে কুপিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তার নাম আশরাফুজ্জামান (৩০)। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে যশোর শহরের ঘোপ কবরস্থান মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

আহত আশরাফুজ্জামানের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া এলাকায়। বেসরকারি প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা যশোর ডিপোর ইনচার্জ আমিনুল ইসলাম মালিক জানান, বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানের দুই অ্যাকাউন্টস অফিসার আশরাফুজ্জামান ও এহতেশামুল হাসান (৩৬) রিকশায় করে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে শহরের ঘোপ কবরস্থান মসজিদের পাশে তাদের রিকশার গতিরোধ করে একটি মোরসাইকেলে আসা তিন যুবক। এদের মধ্যে একজন চাপাতি দিয়ে আশরাফুজ্জামানের ডানহাতের কব্জির নিচে কোপ মেরে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় ।

তিনি জানান, ব্যাগে অফিসের সাড়ে পাঁচ লাখ এবং বাড়িভাড়াসহ আরও ৩ হাজার ২১১ টাকা ছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান আল মামুন বলেন, ‘আশরাফুজ্জামানের হাতের দুটো শিরা কেটে গেছে। উপযুক্ত চিকিৎসা গ্রহণ করলে তেমন ক্ষতির আশঙ্কা নেই।’

কোতয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা চলছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী