ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত প্রধান গুলিবিদ্ধ

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ০৬:৩৭আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ০৬:৪৯
image

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, ওই ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নাসির উদ্দীন (৪৫)। ওই অভিযানে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সন্দেহভাজন ডাকাত প্রধান নাসির উদ্দীন

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইমরান আলম জানান, ‘সোমবার (২৪ অক্টোবর) পুলিশ অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নাসির উদ্দীনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে। মঙ্গলবার ভোর রাতে (সাড়ে ৩টার দিকে) বারবাজার-তাহেরপুর রোডের সিরা জাংগাল মাঠের মধ্যে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে নাসির উদ্দীনের সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছোড়ে। উভয় পক্ষের বন্দুকযুদ্ধের সময় পায়ে গুলিবিদ্ধ হয় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নাসির উদ্দীন।’

গুলিবিদ্ধ সন্দেহভাজন ডাকাত নাসির উদ্দীন

এ সময় থানার কনস্টেবল সোহাগ ও আনসার সদস্য মনির হোসেন আহত হন বলেও জানান ইমরান আলম। গুলিবিদ্ধ নাসির উদ্দীন এবং আহত পুলিশ ও আনসার সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটার গান, এক রাউন্ড গুলি ও দুটি দা উদ্ধার করে বলেও ইমরান আলম জানিয়েছেন।

তবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মাহাফুজুল আলম সোহাগ জানান, ‘পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী