বৃহস্পতিবার মংলা-ঘাষিয়াখালী চ্যানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মংলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ১০:১৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ০৮:৪৪

মংলা-ঘাষিয়াখালী

পণ্যবাহী নৌযান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উম্মুক্ত করা হচ্ছে মংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌরুট। বৃহস্পতিবার (২৭ অক্টোবর)  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে চ্যানেলটি উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চ্যানেলের উদ্বোধন করবেন তিনি।

বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) ফরহাদুজ্জামান জানান, সুন্দরবনের অভ্যন্তরের বিকল্প নৌ পথ মংলা-ঘাষিয়াখালী চ্যানেলের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিবেচনায় নিয়ে সরকার ২০১৪ সালের ১৫ জুন মৃত প্রায় এই চ্যানেলটি সচলের জন্য খননকাজ শুরু করে। প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে এ পর্যন্ত চ্যানেল হতে প্রায় এক কোটি ৮২ লাখ কিউবিক ঘনমিটার পলি মাটি এরই মধ্যে অপসারণ করা হয়েছে।

এছাড়া বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের যৌথভাবে চিহ্নিত চ্যানেল সংলগ্ন ৮৩টি শাখা নদী ও শাখা খালের বাঁধ অপসারণ ও অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এতে নদীতে পানির প্রবাহ বাড়তে থাকায় পরীক্ষামূলকভাবে গত বছর জুনে পণ্যবাহী নৌযান চলাচল শুরু করে। পুরোপুরি খনন কাজ শেষ হওয়ায় নৌযান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চ্যানেলটি।

বিআইডব্লিউটি’র খুলনা বিভাগের উপ-পরিচালক আশরাফ হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে মংলা ঘষিয়াখালী চ্যানেল পন্যবাহী নৌযান চলাচলের জন্য উম্মুক্ত করবেন। এ লক্ষ্যে ৩১ কিলোমিটার দীর্ঘ চ্যানেলের খনন কাজসহ সার্বিক অবস্থা খতিয়ে দেখছেন তারা। আর ইতিমধ্যে মার্কিং বয়া স্থাপনসহ সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ