বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গম আত্মসাতের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ২০:১৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২০:১৭

বাগেরহাট বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম বাবুলের বিরুদ্ধে গম আত্মসাতের অভিযোগ উঠেছে। গ্রামীণ অবকাঠানো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ওই ২০ মেট্রিক টন গম বরাদ্দ হয়েছিল। সিংগড়বুনিয়া গ্রামের শেখ মহব্বত আলী বাগেরহাট জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ করেছেন।
অভিযোগপত্রে বলা হয়, পেড়িখালী ইউনিয়নের সিংগড়বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য গত ১ মার্চ বাগেরহাট জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে ২০ মেট্রিক টন গম উত্তোলন করা হয়। কিন্তু মাঠে কোনও কাজ না করিয়ে ভুয়া মাস্টাররোলের মাধ্যমে তা সসম্পূর্ণ আত্মসাৎ করেন। এই গমের দাম প্রায় ৬ লাখ টাকা বলে উল্লেখ করা হয়।
রফিকুল ইসলাম বাবুল ছাড়াও ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সিংগড়বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নিখিল চন্দ্র মণ্ডল, শাহাদাত মাঝি (খোকন), নাজিম হাওলাদার ও সালাম হাওলাদারের নামে অভিযোগ আনা হয়েছে।
প্রধান শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সাইফ উদ্দিন বলেন, ‘আমরা সরকারি চাকরি করি। যা কিছু হয়েছে, সব করেছেন মেম্বর ( ইউপি সদস্য)।’

পেড়িখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নিখিল চন্দ্র মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের মাঠে অনেক মাটির কাজ করা হয়েছে। এর উপর বিআইডব্লিউটিএ ড্রেজার দিয়ে কিছু মাটি ফেলেছে।’ ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল বলেন, ‘সরেজমিনে স্কুলের মাঠ ভরাট অবস্থায় দেখেছি। তবে কিভাবে এই মাটি ভরাট হলো, তা আমার দেখার বিষয় নয়।’
বিআইডব্লিটিএ’র নির্ভরযোগ্য সুত্র জানায়, স্কুলের মাঠে মংলা-ঘষিয়াখালী চ্যানেলের খননকৃত মাটি সেখানে ফেলা হয়েছে।
রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জিএম সাইফুল ইসলাম বলেন, ‘বিআইডব্লিউটিএ কোনও মাটি ভরেছে কিনা, আমার জানা নেই।’
/এআরএল/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের