খুলনায় হতদরিদ্রের চাল বিক্রিতে দুর্নীতি বন্ধে দুদকের সাঁড়াশি অভিযান

খুলনা প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৬, ২৩:০৬আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ২৩:০৮

খুলনা হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম সরকারের একটি মহৎ উদ্যোগ । কিন্তু লাগাতার অনিয়ম ও দুর্নীতির কারণে এই উদ্যোগের সুফল নষ্ট হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা বুধবার সকাল ৮টা থেকে বৃহত্তর খুলনায় সাঁড়াশি অভিযান শুরু করছে। শুরুতেই মহানগরীর পার্শ্ববর্তী ডুমুরিয়া ও দিঘলিয়া উপজেলায় এ অভিযান শুরু হবে।
দুদক খুলনার উপ-পরিচালক মো. আব্দুল হাই মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এ ব্যাপারে দুদকের প্রধান কার্যালয়ের মহাপরিচালকের (প্রশাসন) ফোনে নির্দেশনা পাওয়ার পর দুদক খুলনার আওতাধীন জেলাগুলোতে সাঁড়াশি অফিযান শুরু করার জন্য মঙ্গলবার লিখিত নির্দেশনা দিয়েছেন।
ওই লিখিত নির্দেশনায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি মূল্যের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনুসন্ধানের মাধ্যমে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। সাঁড়াশি অভিযান সফল করার জন্য খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার জন্য পৃথক ৩টি অভিযানিক দল ঘোষণা করা হয়েছে। প্রতিটি দলে ৩ জন করে সদস্য রয়েছেন।

খুলনা জেলার অভিযান পরিচালনা দলের প্রধান করা হয়েছে দুদক খুলনার সহকারী পরিচালক মো. মাহাতাব উদ্দিন। অন্য দুজন সদস্য হচ্ছেন- সহকারী পরিদর্শক শ্যামল চন্দ্র সেন ও কনস্টেবল আলী উজ্জামান।

সাতক্ষীরা অভিযানিক দলের প্রধান হচ্ছেন- সহকারী পরিচালক শামীম ইকবাল। অন্য দুজন হলেন- সহকারী পরিচালক নাজমুল হুসাইন ও এএসআই মনিরুজ্জামান। বাগেরহাটে অভিযানিক দলের প্রধান হচ্ছেন সহকারী পরিচালক আবুল হাসেম কাজী।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী