‘মিরাজ দেশের জন্য ভালো কিছু করলে আমি বেশি খুশি হবো’

হেদায়েৎ হোসেন, খুলনা
০২ নভেম্বর ২০১৬, ১৩:৫৩আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৪:১৭

মেহেদি হাসান মিরাজ ‘মিরাজের তেমন কোনও চাহিদা পূরণ করতে পারিনি। কোচ ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এবং নিজ দক্ষতায়  মিরাজ আজকের অবস্থানে এসেছে। তবে দেশের জন্য ভালো কিছু করলে আমি আরও বেশি খুশি হবো।’ ছেলেকে ঢাকার পথে এগিয়ে দিতে এসে সাংবাদিকদের এই কথা বলেন মিরাজের বাবা জালাল হোসেন। বোলিং এ ১২৯ বছরের রেকর্ড ভাঙা ক্রিকেট তারকা এবং ইংল্যান্ড বধের নায়ক মেহেদি হাসান মিরাজ বুধবার সকালে ঢাকার উদ্দেশে খুলনা ছাড়েন। এ সময় তার বাবা নিজের অনুভূতি জানান।

জালাল হোসেন জানান, ভোর সাড়ে ৫টায় মিরাজ বাসা থেকে বের হয়। তিনিও সঙ্গে ছিলেন। এরপর বাসে করে যশোর পৌঁছে সোয়া ৮টার প্রথম ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন মিরাজ। এখন তার লক্ষ্য বিপিএল। সেখানে রাজশাহী কিংসের হয়ে মিরাজ মাঠে নামবেন।

দুইদিনের সফরে সোমবার রাতে মিরাজ খুলনায় যান। এই দুইদিন ব্যস্ত সময় পার করেন তিনি। এ সময়ে খুলনার ক্রিকেট ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ আর উৎসবের পরিবেশ তৈরি হয়। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসন ও রাতে ক্রীড়া সংগঠনগুলোর পক্ষ থেকে মিরাজকে সংবর্ধনা দেওয়া হয়। খুলনায় মিরাজকে সংবর্ধনা

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাধ্যমে জাতীয় দলের অভিষেক হয়েছে তরুণ অলরাউন্ডার মিরাজের। তার স্পিন জাদুতে মাত্র দুই টেস্ট ম্যাচে ইংল্যান্ড দলের ১৯ খেলোয়াড় ধরাশায়ী হয়। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে মিরাজ অভিষেক সিরিজে টানা ২ ম্যাচে ৫ বা তার বেশি উইকেট পাওয়ার রেকর্ড করেন। মিরাজের এই কৃর্তিত্বে আবেগাপ্লুত তার বাবা-মাসহ এলাকাবাসী।

মঙ্গলবার খুলনা জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনায় মেহেদী হাসান মিরাজ বলেন, ‘নানা প্রতিকূলতার মাঝে আমার ক্রিকেটার হয়ে ওঠা। আমার এ অর্জন খুলনাসহ দেশবাসীর। আগামীতে দেশের জন্য আরও ভালো খেলতে চাই।’

খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ‘জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড় খুলনার। মাশরাফি, সাকিব, মুস্তাফিজের মত মিরাজও আগামীতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’

আরও পড়ুন- 

আহমদ শফীর সাক্ষাৎ চান ফরীদ উদ্দীন মাসঊদ
প্রভাবশালী ব্যক্তিরা আইনের আওতায় এসেছেন: দুদক চেয়ারম্যান

/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী