সাতক্ষীরায় ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৬, ০১:২৩আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ০১:২৩

সাতক্ষীরায় ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছেলে আটক সাতক্ষীরায় ইউপি চেয়াম্যানের ছেলে শুভকে (২৬) ৭০ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাত ১১টার দিকে সাতক্ষীরা শহরের স্টেডিয়াম সংলগ্ন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়।
শুভ সাতক্ষীরা সদরের ৭নং আলিপুর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা মোস্তাফিজুর রহমানের ছেলে।
সাতক্ষীরা ডিবি পুলিশের এসআই লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, তাদের কাছে আগে থেকেই খবর ছিল শহরের মিল বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যক্তি মোটরসাইকেলে করে সীমান্ত এলাকার দিকে যাবে। এমন তথ্যের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্সসহ স্টেডিয়ামের সামনে ব্রিজ এলাকায় অবস্থান নেয়। রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তি ওই স্থানে আসলে তাদেরকে থামতে বললে পরিস্থিতি বুঝে মোটরসাইকেল ফেলে একজন পালিয়ে যায়। এসময় শুভকে আটক করে তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তিনি নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক মোটরসাইকেলের মালিকানা যাচাইয়ের কাজ চলছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান