যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা মনোয়ারা বেগম (৬০) নামে এক নারী নিহত এবং আরও তিনযাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে যশোর সদরের চাউলিয়া রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- আকলিমা বেগম (৪০) তার দু’ছেলে তৈয়েবুর রহমান (১৮) ও আব্দুল্লাহ (২) আহত হয়েছেন।
নিহত মনোয়ারার স্বামী আব্দুল ওহাব জানান, স্ত্রী মনোয়ারা বেগম, ভাইয়ের স্ত্রী আকলিমা খাতুন, ভাইপো তৈয়েবুর রহমান ও আব্দুল্লাহ একটি ইজিবাইকে করে তার বেয়াই বাড়ি চাউলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা যশোরের একটি ট্রেন (রূপসা) ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম মারা যান। আহত হন আকলিমা ও তার দু’সসন্তান।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক বলেন, আহত আকলিমা মাথা, কপাল ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি আশঙ্কামুক্ত। এছাড়া তৈয়েবুর এবং আব্দুল্লাহর শরীরের আঘাতও তেমন একটা গুরুতর নয়।
যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) অসিম কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই বাড়ি নিয়ে যাওয়ার আবেদন করেন তার পরিবার। সে কারণে মনোয়ারা বেগমের লাশ হাসপাতালে আনা হয়নি।
- সাঁওতাল পল্লির ধ্বংসস্তূপের ওপর তৈরি মিলের জমি
- সংখ্যালঘু নির্যাতনকারীরা ধর্ম ও মানবতার শত্রু: ইসলামী ছাত্রসেনা
/এমও/








