যশোরে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের ধাক্কায় আহত ৬

যশোর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৬, ১৩:৪৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৩:৪৯

দুর্ঘটনার পর জনতার সড়ক অবরোধ যশোর থেকে খুলনা যাওয়ার সময় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় ছয়জন আহত হয়েছেন।

রবিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনিয়া বেগম (২৪), দিঘিরপাড় গ্রামের আসমা বেগম (৩৫) ও আনজিরা বেগম (৪৬), খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের বীরেন্দ্রনাথ দত্ত (৪৮)।

আহত ব্যক্তিদের প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনজনের অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ি রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষমান মানুষদের ধাক্কা দেয়। এতে ওই ৬ জন আহত হন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনগণ প্রায় আধা ঘণ্টা যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন।  এসময় পৌর মেয়র সুশান্ত দাস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

তবে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের গাড়িতে কোনও দুর্ঘটনা ঘটেনি। পাবলিক কোনও গাড়িতে ওই দুর্ঘটনা ঘটেছে।’

প্রসঙ্গত, মংলার দুবলার চরে রাসমেলায় যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রবিবার যশোর বিমানবন্দরে নেমে সড়কপথে সেখানে গেছেন।

আরও পড়ুন- 

রাস্তাঘাটে দিব্যি চলছে শ্রবণশক্তি হারানোর চিকিৎসা!

হিসাব রক্ষণ কর্মকর্তার দখলে শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল!

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম