যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ, এএসআই আহত

যশোর প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৬, ২১:০৭আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ২১:০৯

বন্দুকযুদ্ধ যশোরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে তরিকুল ইসলাম (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আহত হয়েছেন উপশহর ক্যাম্পের এএসআই সাহাবুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে যশোরের নূতন উপশহর এলাকার মোতালেব সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে তরিকুল ইসলাম ও তার সহযোগী তিলক (২৫) নামে একজনকে আটক করেছে। একইসঙ্গে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
আটক তরিকুল ইসলাম যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। আর তিলক নূতন উপশহরের সাত নম্বর সেক্টরের দশ নম্বর বাসার সাইদ খোকনের ছেলে।
উপশহর ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম বলেন, ‘পুলিশের কাছে গোপন খবর ছিল মোতালেব সর্দারের উপশহরের সাত নম্বর সেক্টরের ১৯ নম্বর বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে। সোর্সের দেওয়া সংবাদ অনুযায়ী উপশহর ক্যাম্পের এএসআই সাহাবুর রহমান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী তরিকুল তার হাতে থাকা বিদেশি পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। আত্মরক্ষার্থে পুলিশও চার রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের গুলিতে সন্ত্রাসী তরিকুল ইসলাম আহত হয়। এসময় তরিকুল ও তিলক কামড়ে আহত হন এএসআই সাহাবুর রহমান।
কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক তরিকুল ইসলাম ও তার সহযোগী তিলকের বিরুদ্ধে থানায় কয়টি মামলা আছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আজকের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হবে।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের