কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক হত্যায় দুজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৬, ১৭:৩২আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৭:৩৬

কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক হত্যায় দুজনের যাবজ্জীবন কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। রবিবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কামরুল ইসলাম ও জিয়াউর রহমার জিয়া। রায় ঘোষণার সময় আসামি জিয়াউর রহমার জিয়া উপস্থিত থাকলেও কামরুল ইসলাম পলাতক ছিলেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০০৬ সালের ১৯ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোদালিয়া গ্রামের আজিজুল হকের বাড়িতে রোগী দেখতে যান পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম। এসময় পূর্ব শত্রুতার জের ধরে রাস্তা থেকে একই গ্রামের কামরুল ইসলাম ও জিয়াউর রহমার জিয়াসহ কয়েকজন তাকে অপহরণ করে। পরে শহীদুল ইসলামকে কুপিয়ে হত্যা করে সন্ধ্যায় কোদালিয়া গ্রামের এক মাঠে তার মরদেহ ফেলে রাখে। এ ঘটনায় নিহতের বড় ভাই কামরুল ইসলাম ১৩ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ মামলায় আদালত বাকিদের খালাস দেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম