বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

বেনাপোল প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ১৭:৩৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৭:৪১

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফে’র  মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিতে বিজিবি’র আওয়াতধীন ৭ নম্বর ঘিবা সীমান্তে এই বৈঠক হয়।

বৈঠকে বিজিবি’র পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন। পাঁচ সদস্যের বিএসএফে’র পক্ষে নেতৃত্ব দেন ২৩ বিএসএফে’র অধিনায়ক কর্নেল রাকেশ রঞ্জন লাল।

২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কঠোর হস্তে দমন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সীমান্ত সংক্রান্ত সব সমস্যা সমাধানের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার এবং সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি বিজিবি ও বিএসএফ’র মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় থাকবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের