এর চেয়ে স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের নজির নেই: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৬, ২০:২৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ২০:২৪

মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম  হানিফ বলেছেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১২ সালে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা ও পরামর্শ করে একটি সার্চ কমিটি গঠন করেন। সেই সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর চেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশে বা কোনও গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন গঠনের নজির আছে বলে জানা নেই।’

শক্তিশালী নির্বাচন কমিশন চায় যুক্তরাষ্ট্র, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া পিটিআই রোডের বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তিনি আমাদের উন্নয়নে সহযোগিতার কথা বলতে পারেন। তবে নির্বাচন কমিশনের গঠন সরকারের বিষয়, এটি দেশের বিষয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি পরিকল্পিতভাবে দেশের নির্বাচন ব্যবস্থাকে এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। সুতরাং তাদের কাছে কোনও নির্বাচন কমিশনই গ্রহণযোগ্য হবে না। একমাত্র আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করা হলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে।’

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় বিএনপির তদন্ত রিপোর্ট প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের তদন্ত কমিটি গঠনের এখতিয়ারও নেই, কেউ ক্ষমতাও দেয়নি। তারা কী রিপোর্ট দিল না দিল এটা নিয়ে সরকারের কোনও মাথা ব্যাথা নেই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, গিয়াস উদ্দিন মিন্টু, চৌধুরী মুর্শেদ আলম মধু, সাধারণ সম্পাদক আজগর  আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবাদত হোসেন প্রমুখ।

পরে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত দুস্থ রোগীদের মধ্যে চিকিৎসার জন্য চেক বিতরণ করেন হানিফ।

আরও পড়ুন:

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম